ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০১৩ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতে পৌর কাউন্সিলরসহ ৬ জনের জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২২, ২০১৩ ৭:৩৬ অপরাহ্ণ

Tangail_District_Map_Bangladesh-160শাহ আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জুয়ার আসর থেকে আটক পৌর কাউন্সিলরসহ ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রফিকুল ইসলাম  ওই দন্ড প্রদান করেন। দন্ডিতরা হচ্ছেন কালিহাতী পৌর সভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আব্দুল মজিদ (৪৫), সালেংকা গ্রামের নিমাই রাজ বংশীর ছেলে সুকুমার রাজবংশী, কালিহাতী হাসপাতাল রোডে শামছুল আলম এর ছেলে রিফাত আলম ওরফে রবীন (২৬), সালেংকা গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে আমিনুর রশিদ(৪০), মাইজবাড়ী গ্রামের মোশারফের ছেলে জুয়েল রানা(৪০) ও সালেংকা গ্রামের কছিম উদ্দিনের ছেলে তুফান আলী (৩৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালিহাতী পৌর এলাকার সালেংকা গ্রামে প্রদীপ সুইপারের পরিত্যক্ত বাড়ীতে অভিযান চালিয়ে কালিহাতী পৌর কাউন্সিলর মির্জা আব্দুল মজিদ (৪৫) সহ ৬ জনকে আটক করে। পরে কালিহাতী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১শ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!