ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৬ টাকার জন্য রিক্সাচালক খুন, আহত ৩ : গ্রেফতার ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২০, ২০১৩ ৪:১৪ অপরাহ্ণ

khun3_0yttyস্টাফ রিপোর্টার : মাত্র ১৬ টাকার জন্য এক রিক্সাচালক খুন এবং তার ৩ ভাই আহত হয়েছেন। ১৯ অক্টোবর শনিবার মধ্যরাতে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোবাহান আলী (৩৪) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আহতরা হচ্ছে নিহত সোবাহান আলীর সহোদর ৩ ভাই শাহজামাল (৩৫), হালিম (৩০) ও আব্দুস সালাম (৩২)। এদের মধ্যে শাহজামালকে মুমুর্ষূ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর ২ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোহরাব আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে একই দিনে ওই ঘটনায় নিহতের ভাই হুরমুজ আলী বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় ঘটনার নায়ক গোলাপ হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, নিহত সোবাহান আলীর ছোটভাই আব্দুস সালাম কয়েকদিন আগে প্রতিবেশী জরিপ হোসেনের ছেলে গোলাপ হোসেনের মুদি দোকান থেকে ১৬ টাকা বাকীতে একটি কোল্ড ড্রিংক্স খায়। শনিবার রাত ১০টার দিকে দোকানদার গোলাপ হোসেন সালামের নিকট ওই পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সালামের অপর ভাইয়েরা বাড়ি থেকে এগিয়ে এলে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে দোকানদার গোলাপ বাড়ী থেকে ধারালো অস্ত্র-শস্ত্র ও লোকজন নিয়ে সালাম ও তার ভাইদের ওপর হামলা চালালে সোবাহান আলীসহ ৪ ভাই আহত হয়। এক পর্যায়ে  ফালাবিদ্ধ সোবাহান আলী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম তুচ্ছ ঘটনায় ওই হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
error: কপি হবে না!