ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খেলাধূলা আনন্দের পাশাপাশি স্বাস্থ্য ও মনকে উজ্জীবিত করে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে : বিসিসি মেয়র কামাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২০, ২০১৩ ৫:৩৮ অপরাহ্ণ

MAYOR CUP FUTBOL PHOTOসাইফুল ইসলাম বাবুগঞ্জ(বরিশাল) থেকে ঃ বরিশালের বিসিসি মেয়র আহসান হাবিব কামাল বলেছেন, খেলাধুলা যেমন আনন্দের তেমনি স্বাস্থ্য ও মনকে উজ্জীবিত রেখে দক্ষতাকে বৃদ্ধি করতে সহায়তা করে।নিজের মেধা ও মনকে প্রতিযোগীতার সন্মুখীন করে।খেলাধুলা কেবল নিজস্ব দৃষ্টিভঙ্গিকে সূতীক্ষè করতে সাহায্য করে। তাই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড একজন শির্ক্ষাথীর সামগ্রিক বিকাশে অপরিহার্য্য অঙ্গ। তিনি শনিবার বিকেলে বাবুগঞ্জের মাধবপাশায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওই কথা বলেন। এ উপলক্ষ্যে ওইদিন বিকাল সাড়ে ৩টায় মাধবপাশা হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. অহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান,বিমানবন্দর থানার সেকেন্ড অফিসার আনুল খায়ের ,জেলা জাসাসের সভাপতি এম এ মান্নান, বিএনপির সাবেক সাধারন সম্পাদক সামসুল আলম ফকির,মাধবপাশা হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন মন্টু,কাজী নজরুল ইসলাম মিরন,ওহিদুজ্জামান দুলাল মোল¬া,মনিরুল ইসলাম কাজী,ফরিদ হোসেন তালুকদার, জয়নাল আবেদীন, সরদার আমিনূল ইসলাম। খেলায় রেফারি ছিলেন গোলাম মোস্তফা,সহযোগীতায় আঃ মজিদ,মিলন। খেলায় গজালিয়া একাদশ বনাম পাংশা জুনিয়র বার্নাসের মধ্যে খেলায় পাংশা জুনিয়র বার্নার্স -১-০গোলে গজালিয়া একাদশকে পরাজিত করে। এ দিকে মেয়র আহসান হাবিব কামাল মাধবপাশা হাইস্কুল এন্ড কলেজে নগদ ৫০হাজার টাকার অনুদান দেন এবং কলেজ মাঠ ভরাটের জন্য বরাদ্ধ দেওয়ার আশ্বাস দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!