ads

শনিবার , ১২ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে !

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০১৩ ৭:৩৪ অপরাহ্ণ

arafatশ্যামলবাংলা ডেস্ক : ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতকে উচু মাত্রার ও বিরল এক প্রকার বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। বিষয়টি সমর্থন করেছেন ব্রিটেনের খ্যাতনামা চিকিতসা বিষয়ক সাময়িকী ল্যান্সেট। আরাফাতের মৃত্যুর বিষয়ে সুইস বিজ্ঞানীদের গত দু’বছরের গবেষণা পর্যালোচনা করে একদল বিজ্ঞানী মতামত দিয়েছেন এবং ল্যান্সেট তাই প্রকাশ করেছে।
এর আগে সুইজারল্যান্ডের লাওসেনের ‘ইনস্টিটিউট ডি রেডিওফিজিস্ক’এর আগে আরাফাতকে পোলোনিয়াম-২১০ নামের একটি বিরল এবং উঁচু মাত্রার তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছিল।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও’র নেতা ইয়াসির আরাফাত ২০০৪ সালে ৭৫ বছর বয়সে প্যারিসের একটি হাসপাতালে মারা যান।
তার মৃত্যূর কারণ উদ্ঘাটনের জন্য ফ্রান্সে মামলা হলে ২০১২ সালের নভেম্বরে কবর থেকে তার দেহাবশেষ তোলা হয়। ওই দেহাবশেষ পরীার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
আরাফাতের মৃত্যুর পর ব্যক্তিগত তথ্য গোপন রাখা সংক্রান্ত আইনের দোহাই দিয়ে সে সময় ফরাসি কর্তৃপ তার মৃত্যুর কারণ জানাতে অস্বীকার করে।

Need Ads
error: কপি হবে না!