ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত : প্রতিরোধ করতে গিয়ে ৫ গ্রামবাসী আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৯, ২০১৩ ৭:১৮ অপরাহ্ণ

dakati dfএস.এম. তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ীবহরে ডাকাতির সময় গণপিটুনিতে আন্ত:জেলা ডাকাত সর্দার কামাল নিহত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের হাজীপুর বাজারের পাশে ওই ঘটনা ঘটে। বুধবার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে নিহত কামালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার চর হাজীপুর গ্রামের ডা. শামসুল হকের মেয়ে জান্নাতুল স্মৃতির সাথে নান্দাইল উপজেলার মেড়াকোনা গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে আসাদুজ্জানের বিয়ে সম্পন্ন হয়। গভীর রাতে বর পক্ষ কনে নিয়ে বাড়ী যাওয়ার সময় হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের হাজীপুর বাজারের পাশে এক দল ডাকাত পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় বেরিকেড দিয়ে মাইক্রোবাস ও মোটর সাইকেল বহরের গতিরোধ করে নগদ টাকা, স্বর্ণালংকার,মোবাইল সেট ও মালামাল নিয়ে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বর পক্ষের ডাক-চিৎকারে জনতা ডাকাতদলকে চারদিকে ঘিরে ফেলে। ওই সময় ঘন্টাব্যাপী ডাকাত-জনতার সংর্ঘষে গণপিটুনিতে উপজেলার চর-হাজীপুর গ্রামের মৃত মরজত আলীর ছেলে আন্ত:জেলা ডাকাত সর্দার কালাম উদ্দিন খাঁ (৩৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং ডাকাত দলের অস্ত্রের আঘাতে চর-জিনারী গ্রামের মোঃ রতন মিয়াসহ কমপক্ষে ৫ জন গ্রামবাসী আহত হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, নিহত আন্ত:জেলা ডাকাত সর্দার কামালের নামে হোসেনপুর সহ গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অপহরণসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!