ads

শনিবার , ৫ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মূল্যায়ন, পুরস্কার বিতরন, ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৫, ২০১৩ ৭:১৮ অপরাহ্ণ

narshingdi-mapএম লুৎফর রহমান, নরসিংদী : মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক মূল্যায়ণ ও প্রীতি সম্মেলন গতকাল শনিবার নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ও নরসিংদী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। জেলার ৫২টি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। ৫২টি স্কুলের মধ্যে ৫টি স্কুলকে বাছাই করে তাদেরকে শ্রেষ্ঠ স্কুল হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নরসিংদীর সহকারী পরিচালক দিপ্তি দাস, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সরোজ কুমার সাহা, নরসিংদী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সমাজ সেবক বিনোদ সাহা, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, শিক্ষক সত্যেন্দ্রনাথ মোদক, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক মনিকা কর্মকার, শান্তা রানী ঘোষ, কামনা দেবনাথ, শিপ্রা সাহা, নিপা রানী মোদক, সবিতা চক্রবর্তী, অভিজিৎ সাহা, নারায়ন মেম্বার, ডা. বিজয় বনিক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষকদের দক্ষতা মুল্যায়ন, কেন্দ্র ভিত্তিক শিক্ষক মূল্যায়ন, শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার বিতরণ। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন ‘বাধঁনহারাদের’ নিয়ে জন্মাষ্ঠমী উপলক্ষে রাধাকৃষ্ণ-রূপধারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ছিল উল্লেখ্য যোগ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!