ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকা চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩, ২০১৩ ৯:৪০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : BNP PHOTO PABNAবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আর্ন্তজাতিক মানবতাবিরোধী আদালতে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইন্দিরা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল¬াহ আল মাহমুদ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, পাবনা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম মুসা, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, শেখ তুহিন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!