ads

বুধবার , ২ অক্টোবর ২০১৩ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদী সড়কে ডাকাতি : আটক ২ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২, ২০১৩ ৮:১৫ অপরাহ্ণ

flwoUP_LOGO-8স্টাফ রিপোর্টার :  শেরপুরের শ্রীবরদী বাইপাস সড়কে ডাকাতির ঘটনায় আটক সনি (২৮) ও রবিন (২৫) কে পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুÍ করেছে আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তার ৫ দিনের আবেদনের প্রেক্ষিতে ২ অক্টোবর বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ উভয় পক্ষের শুনানী শেষে ওই আদেশ দেন।
উল্লেখ, সোমবার ভোররাতে জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ১০/১৫ টি ভটভটি গাড়িযোগে গরু নিয়ে যাচ্ছিল গরু ব্যবসায়ীরা। ওই সময় শেরপুর-শ্রীবরদী বাইপাস সড়কের হালগড়া এলাকায় একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে ডাকাতরা হামলা চালিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি গরু ছিনিয়ে নেয়। এতে বাধাঁ দিতে গেলে সানন্দাবাড়ী এলাকার দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুৃলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালগড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সনি ও পার্শ্ববর্তী টাংগারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রবিনকে আটক করে। পরে ঘটনার শিকার কেউ বাদী না হওয়ায় থানা পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির একটি মামলা রুজু করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!