ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে ফার্মেসি সিলগালা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০১৩ ৪:৩৯ অপরাহ্ণ

Midford-elakaশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ২৮টি ফার্মেসি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর রবিবার দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছে মিটফোর্ট ও বাবুবাজার ওষুধ ব্যবসায়ীরা।
জানা যায়, রবিবার সকাল থেকেই ওষুধের দোকানগুলো বন্ধ রেখে রাস্তায় নেমে আসে ওষুধ ব্যবসায়ীরা। তারা বাবুবাজার ওভারব্রিজের নিচে বিক্ষোভ শেষে  রাস্তার পাশে এক সমাবেশ করে।
বাবু বাজারের নায়না মার্কেটের ঔষধ ব্যবসায়ী মিনহাজ তালুকদার বলেন, র‌্যাব অবৈধভাবে অভিযান চালিয়ে সবাইকে সাজা দিয়েছে ও জরিমানা করেছে। এর প্রেক্ষিতে তাদের সমিতি ওই অভিযান ঠেকাতে কোনো ভূমিকাই নেয়নি।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপ সচিব মনিরুল ইসলাম বলেন, ওই সময় সমিতির কার্যালয় বাইরে থেকে আটকে রাখা হয়। র‌্যাব তাদের কাউকে বের হতে দেয়নি।
কতোয়ালী থানার ওসি শাহ আলম বলেন, ব্যবসায়ীরা বিক্ষোভ করে দোকান বন্ধ রেখেছেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন তারা সমাবেশ করছেন।
মিটফোর্ড ও বাবু বাজার এলাকায় শনিবার অভিযান চালিয়ে ২৮টি ফার্মেসি সিলগালা করে ৯৩ জনকে আটক ও ২০ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মিটফোর্ড ও বাবুবাজারের ৯টি মার্কেটে ওই অভিযান চালানো হয়।
র‌্যাব-১০ এর মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে পৃথক পৃথকভাবে ৭৭টি মামলা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!