ন্যাশনাল ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,
জোর করে নয়, নির্বাচনের মাধ্যমে মতায় যেতে চাই । তিনি ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জাতীয় প্রেসকাবে এক আলোচনা সভায় ওই কথা বলেন। “

ব্যরিস্টার রফিকুল ইসলাম বলেন, আদালত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ সদস্য পদ বাতিল করেছে। তিনি এই আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছেন। হাইকোর্ট ওই রায় স্থগিত না করলেও নির্বাচন কমিশন শুধু রিভিউ পিটিশনের দোহাই দিয়ে মন্ত্রীর সংসদ সদস্য পদ বহাল রেখেছে।
তিনি বলেন, সচিব থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারীদের নিয়ে জনতার মঞ্চ তৈরি করে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেই দিন আর বেশি দূরে নয়, এই দুর্নীতিবাজ স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারি কর্মচারীরাই ঘেরাও করবে।

মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আসিফা আশরাফি পাপিয়া এমপি বক্তব্য রাখেন।




