ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৩ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলীমের রায় যেকোনো দিন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০১৩ ৩:৪১ অপরাহ্ণ

alimশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা, সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে দায়ের করা মামলায় যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।  শর্তসাপেক্ষে জামিনে থাকা আলীমের উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের তারিখ অপেক্ষামাণ রেখেছেন। সেইসাথে রাষ্ট্রপক্ষের আবেদনে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
রাষ্ট্রপক্ষে সমাপনী বক্তব্য রাখেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। অপরপক্ষে  ছিলেন অ্যাডভোকেট আহসানুল হক হেনা। রাষ্ট্রপক্ষে সমাপনী বক্তব্যে আব্দুল আলীমের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে একাত্তর সালে জয়পুরহাটে গণহত্যা ও হত্যাসহ ৭ ধরনের ১৭টি মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। গত বছরের ১১ জুন ওইসব অভিযোগে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল।
এর আগে গত বছরের ১৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯শ ৯ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২৭ মার্চ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেন। পরে ১৬ এপ্রিল আলীমের মামলাসহ ৩টি মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। এরপর ৩১ মার্চ তাকে এক লাখ টাকা মুচলেকায় ঢাকার বাসায় থাকার শর্তে জামিন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। পরবর্তীতে বেশ কয়েক দফায় ওই জামিনের মেয়াদ বর্ধিত করা হয়।
ট্রাইব্যুনালে আলিম ছাড়া বিএনপির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে গত ১৪ আগস্ট। তার রায়ের তারিখও অপেক্ষমাণ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!