ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন ঢালিউডের সুপারহিট মাহি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০১৩ ১০:০৫ অপরাহ্ণ

-Mahiফারহানা পারভীন মুন্নী : এখন ঢালিউডের সুপারহিট মানেই মাহি। চলচ্চিত্রপাড়ার জোর গুঞ্জন এখন মাহিয়া মাহিকে ঘিরেই। আর মাহি মানেই সাফল্য। একের পর এক ছবির ব্যবসায়িক সাফল্যে মাহিও যেন উড়ছেন! সত্যিই কি তাই! মাহি জানালেন, ‘সাফল্য মানেই ব্যস্ততা। নির্মাতা ও প্রযোজকদের কড়া নাড়ানাড়িতে তার এখন দম ফেলার ফুরসত নেই।’
চিরচেনা গ্ল্যামারাস লুক ছেড়ে মাহি এখন অভিনয় করেছেন ‘তব্ুও ভালোবাসি’ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। এ ছবির নায়ক বাপ্পী। আর নায়িকা চরিত্রে মাহিকে দেখা যাবে এক দুরন্ত গ্রাম্য মেয়ের ভূমিকায়। মমতাজুর রহমান আকবর পরিচালিত ওই সিনেমায় গ্রামীণ পটভূমিকার গল্পে দুরন্ত মাহি একদিন ভালোবাসার অধিকার আদায়ে সোচ্চার হয়ে ওঠেন।
‘তবুও ভালোবাসি’ মুক্তির পর ঈদুল আজহায় মাহির অভিনীত ছবি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ মুক্তি পাচ্ছে।
‘অগ্নি’ ছবির গল্পেও দর্শক দেখবে এক অন্য মাহিকে। ওই ছবিতে তার বিপরীতে আছেন আরেফিন শুভ। মিষ্টি মেয়ে মাহি ভোল পাল্টে ওই ছবিতে হাজির হবেন মারকুটে এক তরুণীর চরিত্রে। আর ‘দবির সাহেবের সংসার’ ছবিতে গৃহপরিচারিকার এক চমৎকার চরিত্রে দেখা যাবে মাহিকে।  মাহি এখন অভিনয় করছেন ‘ময়নামতি’ ছবিতে। সত্তর দশকের মুক্তিপ্রাপ্ত রাজ্জাক-কবরী অভিনীত ওই ছবিটি রিমেক করছেন পরিচালক জাকির হোসেন রাজু। এরপর মাহি অভিনয় করবেন ওয়াজেদ আলী সুজনের ‘আমি তুমি সে’ ছবিতে এক কালো মেয়ের ভূমিকায়।
এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাহি বলেন, ‘অগ্নি অ্যাকশনধর্মী ছবি। ছবিটির নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। দর্শকরা এবারই প্রথম আমাকে সম্পূর্ণ মারকুটে চরিত্রে দেখতে পাবেন। ‘অগ্নি’ এমন একটি মেয়ে, যার হৃদয়ে ভালোবাসার কোনো স্থান নেই। তার জীবনে একটাই মিশন থাকে। আর ওই মিশনটিকে সফল করার গল্প নিয়েই নির্মিত ছবি অগ্নি।’ এক আলাপচারিতায় তিনি জানান, তার ‘রোল মডেল’ শাবনূর। তিনি স্বপ্নের সাধ রয়েছে কোনো এক চলচ্চিত্রে প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করতে । সেইসাথে ব্যস্ততা থেকে ফুরসত পেলে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিতেও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!