ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে ভ্যালুচেইন অ্যাসেসমেন্ট রিপোর্ট শেয়ারিং বিষয়ক কর্মশালা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০১৩ ৭:০৫ অপরাহ্ণ
শেরপুরের শ্রীবরদীতে ভ্যালুচেইন অ্যাসেসমেন্ট রিপোর্ট শেয়ারিং বিষয়ক কর্মশালা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য নিজেরাই সম্মিলিতভাবে পর্যায়ক্রমে বাজারজাত করবে এবং উৎপাদনকারী ও ভোক্তা সমান সুযোগ ভোগ করবে। বর্তমানে মধ্যস্বত্বভোগিরা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং ভোক্তাদের কাছ থেকেও অধিক মুনাফা আদায় করে,-  এ অবস্থার উত্তরণে শেরপুরের শ্রীবরদী ওয়ার্ল্ডভিশনের উন্নয়ন দলের সদস্যদের সাথে ভ্যালুচেইন অ্যাসেসমেন্ট রিপোর্ট শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে তাতিহাটি সাব সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক উন্নয়ন প্রজেক্ট ম্যানেজার ওয়াসিম সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন প্রজেক্ট ম্যানেজার আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী এডিপি কৃষি কর্মকর্তা  মো. হারুনুর রশিদ। কর্মশালায় উপজেলার পৌরসভা ও ৪টি ইউনিয়ন থেকে আগত উন্নয়ন দলের সিবিএ সদস্যভূক্ত পুরুষ ও মহিলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!