ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হলমার্কের তদন্ত প্রতিবেদন অনুমোদন : মামলা চলবে ২৫ জনের বিরুদ্ধে

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০১৩ ৮:৩৩ অপরাহ্ণ

hall-markশ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘ তদন্তের পর ১৬ সেপ্টেম্বর দুদক হল-মার্কের বিষয়ে তদন্ত প্রতিবেদন অনুমোদন করেছে। ২৫ জনের বিরুদ্ধে এ মামলা চলবে। সোমবার কমিশনের সভায় এ তদন্ত প্রতিবেদন অনুমোদন পাওয়ার পর দুদকের কমিশনার (তদন্ত) সাহাবউদ্দিন চুপ্পু  সাংবাদিকদের ওই বিষয়ে জানান।

Shamol Bangla Ads

সাহাবউদ্দিন চুপ্পু জানান, ২০১০ সাল থেকে ১০১২ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের পর্ষদে যারা ছিলেন তাদের কারো নাম এ তদন্ত প্রতিবেদনে আসেনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর নামও চুড়ান্ত প্রতিবেদনে আসেনি।
অভিযোগপত্রে যাদের নাম এসেছে তারা হলেন- হল-মার্কের এমডি মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ; ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া ,সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মালিক মো. জিয়াউর রহমান, কর্মকতা মো. জাহাঙ্গীর আলম, অ্যাপারেল এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম, স্টার সিপিনিংয়ে মালিক আবদুল বাসির। তাদের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১২০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে ।
এছাড়া টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, প্যারাগন গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক, সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়ার ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারের নাম এসেছে অনুমোদন পাওয়া প্রতিবেদনে।
সোনালী ব্যাংকের  রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, কর্মকর্তা মো. সাইফুল হাসান, আবদুল মতিন ও মেহেরুন্নেসা মেরি, ননী গোপাল নাথ, মফিজইদ্দিন, মীর মহিদুর রহমান, হুমায়ুন কবির, মাইনুল হক, আতিকুর রহমান, শেখ আলতাফ হোসেন, মো. সফিকউদ্দিন আহমেদ ও মো. কামরুল হোসেন খান  প্রমূখ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে মোট ২ হাজার ৬৮৬ কোটি টাকা আত্মসাৎ করে হল-মার্ক। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে ১ হাজার ৫৬৮ কোটি টাকা।
এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্কের এমডি, চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়।

Need Ads
error: কপি হবে না!