ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৩ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এডভোকেট আসাদুজ্জামান মুক্তার মৃত্যুতে আইনজীবীদের কর্মবিরতি ও স্মরণসভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০১৩ ৮:০৮ অপরাহ্ণ

soronস্টাফ রিপোর্টার : শেরপুরের সিনিয়র আইনজীবী, সাবেক পিপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট মো. আসাদুজ্জামান মুক্তার মৃত্যুতে ১৫ সেপ্টেম্বর রবিবার জেলা আইনজীবী সমিতির সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। এ উপলক্ষ্যে বেলা ১২টায় জেলা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে রেফারেন্স অনুষ্ঠানে অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন। পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক স্মরণসভা  অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ৩ সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট আব্দুল কাদের খান. এডভোকেট এটিএম জাকির হোসেন ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এডভোকেট জাহিদুল হক আধার, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান প্রমুখ। এসময় মরহুম এডভোকেট মুক্তা’র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরে তার ছেলের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

Need Ads
error: কপি হবে না!