ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০১৩ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঞ্চল্যকার দিল্লীর গণধর্ষণ মামলায় ৪ ধর্ষকের মৃত্যূদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০১৩ ৪:১৭ অপরাহ্ণ

dhelliশ্যামলবাংলা ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্তবাসে মেডিকেল কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ৯ মাস পর অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।  ১৩ সেপ্টেম্বর দিল্লির সাকেত আদালতে বেলা ঠিক আড়ইটায় সাজা ঘোষণা হল দিল্লির গণধর্ষণ মামলার রায়। ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক  ফাঁসির আদেশ শুনিয়েছেন মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অয় ঠাকুরকে৷
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লির রাজপথে বাসের ভেতর এক প্যারামেডিক্যাল ছাত্রী গণধর্ষণের শিকার হয়। ওই ঘটনার দু’সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যায় হতভাগ্য ওই ছাত্রী। মঙ্গলবার দিল্লি ্আদালতে গণধর্ষণ মামলায় অভিযুক্ত চার জনকে গণধর্ষণ ও খুনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। এরপর থেকেই দেশবাসীর  নজর ছিল শাস্তি ঘোষণার দিকে৷ বুধবার ঘণ্টা তিনেকের সওয়াল-পাল্টা সওয়ালের পর দিল্লির বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতের বিচারপতি জানিয়ে দেন, শাস্তি ঘোষণা হবে শুক্রবার দুপুর আড়াইটের সময়৷
এরমধ্যেই গণধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত এককিশোরকে সর্বোচ্চ তিন বছরের শাস্তি দেয় দিল্লীর আদালত।  অন্যদিকে বিচারাধীন অবস্থায় তিহার জেলে আত্মহত্যা করে এক অপর অভিযুক্ত রাম সিংহ। সরকার পরে আইনজীবী ছিলেন দয়ান ক্রিশনান।এবং অভিযুক্তদের তরফে এ পি সিং।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!