ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির সভাপতিসহ ৬ নেতাকর্মীর জামিন লাভ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০১৩ ৭:১৭ অপরাহ্ণ

court1স্টাফ রিপোর্টার : শেরপুরে গাড়ী ভাংচুরের অভিযোগে পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির ৬ নেতা-কর্মী জামিন লাভ করেছেন। উচ্চ আদালতের আদেশ মোতাবেক ৯ সেপ্টেম্বর সোমবার তারা শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সেলিম মিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। জামিনপ্রাপ্তরা হলেন শেরপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক আশীষ, আগামী সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মো. হযরত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. হাতেম আলী ও মো. আওয়াল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুর রহমান তালুকদার ও মো. তুহিন মিয়া।
উল্লেখ্য, ১৬ আগস্ট শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রাসেলকে গ্রেপ্তারের জের ধরে শহরে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর থানার এসআই মো. মনিরুল আলম ভূইয়া বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭২ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ তদন্ত শেষে ৮৩ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!