ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষা আইন সংশোধনের দাবিতে শেরপুরে পুস্তক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৯, ২০১৩ ৪:৫৩ অপরাহ্ণ

saroklipiখোরশেদ আলম, শেরপুর : প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা-উপধারা বাতিল ও সংশোধনের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের কাছে ওই স্মারকলিপি পেশ করা হয়। এসময় শেরপুর পুস্তক ও বিক্রেতা সমিতির সভাপতি এমদাদুল হক, আহাম্মদ আলী, আনিসুর রহমান রিপন, মোশারফ হোসেন, সুলতান মাহমুদ, আবুল কালাম, আকবর আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই স্মারকলিপিতে বলা হয় প্রস্তাবিত শিক্ষা আইন বাস্তবায়িত হলে বইয়ের অভাবে জ্ঞানচর্চা ও গবেষনা ব্যাহত হবে। পাশাপাশি এ শিল্পের সাথে জড়িত ছাপাখানা, বাঁধাইখানা, বই বিক্রেতা ও প্রকাশকসহ ২৫ লক্ষ লোক বেকার ও মারাত্মক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। এছাড়া গরীব শিক্ষার্থীরা সহায়ক বই থেকে বঞ্চিত হবে এবং জ্ঞানচর্চার পথ সংকুচিত হবে।

Need Ads
error: কপি হবে না!