ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ২টি লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০১৩ ১:১২ অপরাহ্ণ

Lash uddশ্যামলবাংলা ডেস্ক : জামালপুর সদর ও দেওয়ানগঞ্জে পৃথক দু’টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩১ আগস্ট শনিবার সকালে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়।
জানা যায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০)  এক নারীর লাশসহ দেওয়ানগঞ্জ উপজেলা পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া পাড়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ৭ টার দিকে দিগপাইত এলাকায় ধান ক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপরদিকে, পাররামপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, সকালে বানিয়াপাড়া গ্রামের জয়নাল দফাদারের বাড়ির সামনে থেকে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তা উদ্ধার করে। ওই নবজাতকের লাশ উদ্ধারের পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় থানা পুলিশকে জানিয়ে দাফন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!