ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে দেশি ফলের কলম/চারা বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৯, ২০১৩ ৯:৪৯ অপরাহ্ণ

sherpur- tree distribution picture- 1- 29.08.2013  শেরপুর সংবাদদাভা : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে কৃষকদের মধ্যে বিনামূল্যে দেশি ফলের চারা/কলম বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নকলার সহযোগিতায় উদ্ভিদ উদ্যান বিভাগ, জামালপুরের উদ্যোগে এসব চারা/কলম বিতরণ করা হয়।
এ উপলক্ষে ২৮ আগস্ট বুধবার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজু সাঈদ সিদ্দিকী। এতে নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প (আইকিউএইচডিপি)-২য় পর্যায়ের প্রকল্প পরিচালক কৃষিবিদ এস.এম.কামরুজ্জামান বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও আর্থিকভাবে কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেইলক্ষে বাংলাদেশের বিভিন্ন গ্রামে দেশি ফলের চারা বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ রামপুর গ্রামে ৪শ’৭৬ জন কৃষক ও কৃষানির মধ্যে ৪ হাজার ২৮৪ টি দেশিয় ফলের চারা ও কলম বিতরণ করা হয়। এসব ফলজ বৃক্ষ থেকে উৎপাদিত ফল যাতে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িরা সহজেই সংগ্রহ করতে পারেন তার জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
পরে প্রধান অতিথি শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন রামপুর বাজারের কৃষক আলকাছ আলীর বাড়িতে নতুন জাতের আম ‘গৌড়মতি’র একটি চারা রোপণ করেন।

Need Ads
error: কপি হবে না!