ads

বুধবার , ২৮ আগস্ট ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেতা আনোয়ার হোসেনের চিকিৎসার্থে খালেদা জিয়ার অনুদান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০১৩ ১১:১৬ অপরাহ্ণ

anwar-hossainশ্যামলবাংলা ডেস্ক : বাংলার নবাব খ্যাত প্রখ্যাত আনোয়ার হোসেনের চিকিৎসার্থে এক লাখ টাকা অনুদান দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুরুতর অসুস্থাবস্থায় প্রবীণ এ অভিনেতা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৮ আগস্ট বুধবার আনোয়ার হোসেনকে দেখতে গিয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে ওই নগদ অর্থ সহায়তা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান এ কথা নিশ্চিত করে বলেন, দলের চেয়ারপার্সনের নির্দেশনায় ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান ও তার শারীরিক খোঁজখবর নেন। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন ফখরুল।

Need Ads
error: কপি হবে না!