ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৩ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় ৩ ভূয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ২৪, ২০১৩ ১:৩৫ অপরাহ্ণ

karadondoপাবনা প্রতিনিধি : বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালে পাবনা সরকারী মহিলা কলেজ কেন্দ্রে তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৩ আগস্ট শুক্রবার ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা নাহার ও মাহফুজুল আলম মাসুম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার আটঘরিয়া উপজেলার চৌবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের ২ ছেলে আজিজুল হক (২৩) ও সেলিম রেজা (২৫) এবং ঢাকা মিরপুর থানার কল্যানপুর এলাকার তারিক হোসেনের ছেলে তালহা মহসিন (২২)। দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা প্রক্সি পরীক্ষা দিতে এসে ধরা পড়লে এই দন্ডাদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্তদের পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!