ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর আশ্বাস দিলেন জয়

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০১৩ ৭:৫২ অপরাহ্ণ

Joyশ্যামলবাংলা ডেস্ক : এবার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী সজীব ওয়াজেদ জয়। ২৩ আগস্ট শুক্রবার নিজের ফেসবুক অফিসিয়াল পাতায় বাংলা ও ইংরেজিতে দেওয়া বক্তব্যে তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। তবে ওই দাম কমার আগে আওয়ামী লীগকে পুন:নির্বাচিত করলে তার বাস্তবায়ন সহজ হবে।
তার দেওয়া বক্তব্যে বলা হয়েছে, ‘বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এই বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এই নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুন:নির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত ৪ বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে। কিন্তু দাম এখনও বেশি’
জয় ইন্টারনেট নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘থ্রিজি এবং ফোরজি’র জন্য ইন্টারনেটের দাম আরও কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।’ তবে জয় ওই পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে বলেন, আওয়ামী লীগ পুন:নির্বাচিত না হলে ওই পরিকল্পনাগুলোর কোনোটিই বাস্তবায়ন করা যাবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে আমরা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছি, তবে এখনও অনেক কাজ বাকি। বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!