ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০১৩ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৩ ৫:০২ অপরাহ্ণ

karadondoপাবনা প্রতিনিধি : হত্যা মামলায় পাবনার বিশেষ জজ আদালত ৫ সহোদর ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। সেইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। পাবনা দায়রা জজ আদালতের ম্যাজিষ্ট্রেট অমূল্য কুমার সরকার ২২ আগস্ট বৃহস্পতিবার ওই রায় প্রদান করেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৩ সালের ১৩ এপ্রিল সাঁথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কসের আলী মুন্সির ৫ ছেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ইব্রাহিম আলী (৩৪) কে ধরে এনে বাড়িতে আটকে রেখে নির্যাতন  করে। এতে তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিমের ভাই মো: ময়নাল বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ৫ ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক বৃস্পতিবার দুপুরে উক্ত রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট আব্দুস সামাদ রতন এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট খন্দকার শফিউল¬াহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!