ads

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৩ ও ২৪ আগস্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০১৩ ৮:৫২ অপরাহ্ণ

ntrcaশ্যামলবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৩ ও ২৪ আগস্ট শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ অধীনে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৩-এর স্কুল পর্যায়ের পরীক্ষা (কোড নং ৩০১-৩৪৪) আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপরদিকে কলেজ পর্যায়ের পরীক্ষা (কোড নং ৪০১-৪৩৬) আগামী ২৪ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের যথানিয়মে প্রবেশপত্রে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!