ads

মঙ্গলবার , ২০ আগস্ট ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ঈশ্বরদীতে ঔষধের গাড়ি থেকে ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০১৩ ১০:০৯ অপরাহ্ণ

Fyencidyleপাবনা প্রতিনিধি : ঔষধের একটি ডেলিভারী কাভার্ড ভ্যান থেকে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পাবনার ঈশ্বরদী পুলিশ। ২০ আগস্ট মঙ্গলবার ভোরে শহরের রেলগেট এলাকা থেকে একটি ঔষধের ডেলিভারী কাভার্ড ভ্যান আটকের পর ওই ভ্যান থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় দ্রুত গতিতে চলা একটি ঔষধের ডেলিভারী কাভার্ড ভ্যান দেখতে পেয়ে সিগনাল দেয় ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ। সিগনাল দেয়া মাত্র গাড়ির চালক লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। তখন গাড়িতে দেলোয়ার নামে একজনকে পাওয়া যায়। গাড়িসহ দেলোয়ারকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এএসপি শাহিনুর আলম।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামলবাংলাকে জানান, ওই ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ীর চালককে আটক করা সম্ভব হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!