ads

বুধবার , ৭ আগস্ট ২০১৩ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. আব্দুল্লাহর ইফতার পার্টি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৩ ৯:২৬ অপরাহ্ণ

Untitled-1স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া এলাকায় ৭ আগস্ট বুধবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আব্দুল্লাহ’র গণসংযোগ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাও: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পাকুড়িয়া ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোয়নয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আব্দুল্লাহ। সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক সহকারী এটর্নি জেনারেল এড. আব্দুল্লাহ মতবিনিময়কালে তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন- এমন নেতৃত্বকেই বাছাই করতে হবে। এক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীরাই মূখ্য ভূমিকা পালন করতে পারেন।
মতবিনিময়কালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এড. আলমগীর কিবরিয়া কামরুল, আব্দুল হালিম সরকার, কাজী সরোয়ার জাহান, আসাদুজ্জামান ফকির, লুতফর রহমান, মামুনুর রহমান, গোলাম রহমান, ফিরোজ রানা, একরামুল হক ফকির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!