ads

মঙ্গলবার , ৬ আগস্ট ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৬, ২০১৩ ১১:৩২ অপরাহ্ণ
ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Mohiuddin Khan alamgirশ্যামলবাংলা ডেস্ক : ঈদে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত বছরগুলোতেও সারাদেশে  সু-শৃঙ্খলভাবে ঈদ উদযাপনের জন্য ব্যবস্থা নিয়েছি। তারই ধারবাহিকতায় এ বছরও স্বাভাবিক অবস্থা বহাল থাকবে। ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ায় নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আলোচনা সভা ও ইফতার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই আশ্বাস দেন।
এসময় তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে বলেন, জামায়াত ইসলামীর নিবন্ধন বেআইনী হিসেবে ইতোমধ্যে যে সিদ্ধান্ত মহামান্য উচ্চ আদালতের তরফ থেকে দেয়া হয়েছে, সে সিদ্ধান্তসংবিধানের ১১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল কর্তৃপক্ষ মেনে চলতে বাধ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!