ads

সোমবার , ৫ আগস্ট ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিজিএফ’র চাল নিয়ে বাড়ি ফেরা হলোনা রাবেয়ার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৫, ২০১৩ ৯:৩৫ অপরাহ্ণ

Road_Accident-254জিয়াউর রহমান জিয়া, রৌমারী : শ্যালোমেশিন চালিত বেপরো গতিতে চলা এক ভটভটির (নসিমন) চাপায় রাবেয়া বেগম (৪২) নামে এক মহিলার মৃত্যু ঘটেছে। ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ’র চাল নিয়ে বাড়িতে ফেরার পথে রৌমারী উপজেলার বাগুয়ার চর নামক স্থানে বেপরোয়া গতিতে চলা এক ভটভটি চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। ৫ আগস্ট সোমবার দুপুরে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ওই ভটভটি আটক করলেও চালক পালিয়ে যায়।
জানা গেছে, উপজেলার বাইটকামারী গ্রামের দিনমজুর আব্দুল মালেক এর স্ত্রী রাবেয়া বেগম ভন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ’র ১০ কেজি চাল নিয়ে বাড়িতে যাচ্ছিল। বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, পরিবারটি খুবই দরিদ্র। তাদের ঘরে  ৩ ছেলে-মেয়ে রয়েছে। রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, ভটভটিটি আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!