ads

মঙ্গলবার , ৩০ জুলাই ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ৩০, ২০১৩ ৫:০৩ অপরাহ্ণ

Songhorshoশ্যামলবাংলা ডেস্ক : মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের  ধাওয়া-পাল্টা ধাওয়া ও  সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। ২৯ জুলাই সোমবার মধ্যরাতে উপজেলার নতুন বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার তারাবির নামাজ শেষে উপজেলার নতুন বাজার জামে মসজিদের ইমামের পক্ষে বিপক্ষের মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ালে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Need Ads
error: কপি হবে না!