শ্যামলবাংলা ডেস্ক : ২৮ জুলাই রবিবার বিকেলে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি আনোয়ার নামে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ জুলাই সোমবার সকালে ওই ট্রলারে থাকা ১০ জেলের লাশ সাগরে ভেসে উঠে। পরে পিরোজপুরের সালাম জোমাদ্দারের এফবি আসাদ নামে অপর একটি ট্রলার সোমবার সকালে তাদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে যায়। বঙ্গোপসাগরের বলেশ্বর মোহনায় এ ঘটনাটি ঘটে।
জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি আনোয়ার ট্রলারটি সাগরে ডুবে যায়। ওই ট্রলারডুবির ঘটনায় ১০ জেলের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিহতদের প্রকৃত নাম জানা যায়নি। তবে তাদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ ও সোনাতলা গ্রামে হতে পারে বলে ধারণা করছে ট্রলার মালিক কর্র্তৃপক্ষ।




