শ্যামলবাংলা ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে দেয়াল চাপা পড়ে ফয়সাল (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৮ জুলাই রোববার রাতে ওই ঘটনা ঘটে। কৃষ্ণনগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ফয়সাল কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

জানা যায়, রবিবার রাতে ফয়সাল ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। অতিবর্ষণের কারণে মাটির দেয়াল ধসে ফয়সালের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফয়সালের বাবা-মা ওই ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, মাটির দেয়াল চাপা পড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন।




