ads

বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৩ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী ১ কাঠুরেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ১৮, ২০১৩ ৯:০২ অপরাহ্ণ

Atokস্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারগাতী গ্রামের উত্তর সীমান্তের ১০৯১ পিলারের নিকট থেকে বুদ্দি মিয়া নামের ১ বাংলাদেশী কাঠুরেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি সূত্র জানায়, ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে চান্দাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বুদ্দি মিয়া এবং তার সাথে আরো কয়েকজন মিলে সীমান্তের কাছে গাছ কাটতে যায়। ওই সময় টহলরত বিএসএফ তাদের ধাওয়া করলে বুদ্দি মিয়া ধরা পড়ে। অন্যরা পালাতে সক্ষম হয়। পরে তাদের সাথে থাকা আরেকজন মোবাইলযোগে ধরা পড়ার খবর তার সহোদর ভাই হায়দর আলীকে জানান। বিজিবি কর্ণঝোড়া ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা আটককৃতকে ফেরতের জন্য গোবিনাথকেল্লা বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। তারা চিঠি গ্রহণ করলেও তাকে ফেরত দিতে রাজি হয়নি। এ ঘটনায় সীমান্তের কাছে না যাওয়ার জন্যে এলাকাবাসীকে পরামর্শ দিয়েছে বিজিবি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!