Icon

Photocard Generator

Back to Article
Template
০৯ মার্চ ২০১৩
26 ডিসেম্বর : মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক জুটির ১০৬ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিং-এ পাঠায় মো. হাফিজ ৭৭ রানের উদ্বোধনী জুটির পরও ভারতকে থামতে হয় ১৩৩ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভুবনেশ্বরের বোলিং তোপে পড়ে পাকিস্তান। দলীয় ১২ রানে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিলো সফরকারীদের। অভিষেকে ভুবনেশ্বর প্রথম ২ ওভারে ৩ রান দিয়ে নাসির জামশেদ, আহমেদ শেহজাদ ও উমর আকমলকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানকে খাদের কিনারে পৌঁছে দেন। এরপর বাকিটুকু শুধুই পাকিস্তানেরই মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দায়িত্বশীল ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান। হাফিজ ৪৪ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিলো ছয়টি চার ও দুটি ছয়ের মার। অন্যদিকে ৫০ বলে তিনটি চার ও তিন ছয়ে শোয়েব অপরাজিত ৫৭ রান করেন। ভারত: ১৩৩/৯ (২০ ওভার) পাকিস্তান: ১৩৪/৫ (১৯.৪ ওভার) ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
/ShamolBangla24
Site Icon
বিস্তারিত কমেন্টে